× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:০০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:০০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই এবারের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার সময়সূচি হলো-

  • ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার
  • এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
  • সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার
  • ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার
  • বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!