রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করেছে। জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির মৃত্যু এ সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ বোর্ড ও ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন