× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৫৭ পিএম

জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৫৭ পিএম

আটক মো. এহসানুল হক।  ছবি- সংগৃহীত

আটক মো. এহসানুল হক। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃৃক আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে জাবির স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম মো. এহসানুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অনার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির বি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ নম্বর শিফটে অংশ নেওয়ার সময় এহসানুল হক অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসেন। প্রকৃত পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ। জিজ্ঞাসাবাদের পর জাবির স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে থেকে প্রক্টরিয়াল বডি রাফিদ হোসেন সাজিদকেও আটক করে।

আটক এহসানুল হক জিসান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি রাফিদ হোসেন সাজিদের হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

এ বিষয়ে জাবির প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি পরীক্ষা শেষে বিস্তারিতভাবে ব্রিফিং করে জানানো হবে।’

Link copied!