× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৩২ পিএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাবি ছাত্রদলের ‘স্বাগত মিছিল’

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘স্বাগত মিছিল’ করেছে শাখা ছাত্রদল।

সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনটির নেতাকর্মীরা দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে সমাবেশে মিলিত হয়।

স্বাগত মিছিলের সময় তারা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শিক্ষা, ঐক্য, প্রগতি; ছাত্রদলের মূলনীতি’ প্রভৃতি স্লোগান দেন।

রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘দেশনায়ক তারেক রহমান স্বড়যন্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশে ফিরতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান চাইলে নীরবে বিদেশে জীবন কাটাতে পারতেন। কিন্তু একটি ছোট কেবিনে বসে নিরলসভাবে তিনি সারা দেশে জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটিয়েছেন। এই ধারাবাহিক আন্দোলনের ফলেই ৫ আগস্টের বিপ্লব সম্ভব হয়েছে, যা একদিনে অর্জিত হয়নি।’

রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে আমরা ঢাকার উদ্দেশে রওনা দেব। আমরা আশা করি, তিনি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।’

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘বাংলার বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিল তা উপেক্ষা করে বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মানুষের মঙ্গল, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তার এই প্রত্যাবর্তন।’

তিনি আরও বলেন, ‘২৫ তারিখের পর সারা দেশে যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বিএনপি নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী ভীতসন্ত্রস্ত হয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে না, সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কথা রয়েছে।

Link copied!