ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিখোঁজ ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছে জাককানইবি‍’র শিক্ষার্থী রহমাতুল্লাহ

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৩০ এএম
নিখোঁজ মহব্বত। ছবি- রূপালী বাংলাদেশ

নিখোঁজ ছোট ভাই মহব্বতকে খুঁজে বেড়াচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রহমতুল্লাহ।

জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোনাইল পক্ষিমারী গ্রামের দুলু আকন্দের সদ্য হেফজ শেষ করা ছেলে মহব্বত বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ মহব্বত আমতলা হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। এই মাদ্রাসা থেকেই সে সদ্য হেফজ শেষ করেছে।

নিখোঁজের বিষয়ে মহব্বতের বড় ভাই রহমতুল্লাহ জানান, ‘ছোট ভাই মহব্বত সকালের খাবার খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু মাদ্রাসায় পৌঁছায়নি। আত্মীয়স্বজন ও আশপাশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মাদারগঞ্জ থানায় একটি জিডি করেছি, কিন্তু পুলিশি কোনো সহায়তা পাইনি এখনো।’

উল্লেখ্য, মহব্বতের বয়স ১৫–১৬ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিলো সাদা জুব্বা ও জেকেট। সে শুক্রবার সকাল আনুমানিক ১০টায় বাসা থেকে বের হয়। তার কাছে কোনো মোবাইল ফোন ছিলো না।

অভিভাবকের মোবাইল নংঃ ০১৭৫২০২১৫৯৫।