সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি শোক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান অবিস্মরণীয়। একজন দৃঢ়চেতা নেতা হিসেবে তিনি দীর্ঘদিন দেশ ও জাতির জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, জাককানইবি শিক্ষক সমিতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান সৃষ্টিকর্তা যেন শোকাহত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন