× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:০১ এএম

কুবিতে ভর্তিযুদ্ধে ৯৬ হাজারের বেশি আবেদন, আসনপ্রতি ১০৮ ভর্তিচ্ছু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:০১ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছে ৯৬ হাজার ৬১২টি। বিশ্ববিদ্যালয়ের ৮৯০টি আসনের বিপরীতে এবার গড়ে প্রতি আসনে লড়বেন ১০৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ২৪৭টি। ফলে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ১৫৪ জন শিক্ষার্থী। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন। এতে আসনপ্রতি লড়াই করছেন ৯৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১২ হাজার ৮০১টি। এ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৬৪ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আবেদন প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। এবার ভর্তি পরীক্ষা কুমিল্লা ও রাজশাহী—এই দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!