× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:৩৮ পিএম

জকসু নির্বাচন

নির্বাচন কমিশন ছাত্রদলের পক্ষ নিয়েছে : শিবির সমর্থিত ভিপি প্রার্থী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:৩৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। ছবি : সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। নির্বাচন কমিশন ছাত্রদলের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি ।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি দিচ্ছিল। এটা আচরণ বিধির লঙ্ঘন বলে তাদের অবহিত করি কিন্তু তখন তারা প্রার্থীদের ওপর মারার জন্য চড়াও হয়ে এগিয়ে আসেন। দর্শন বিভাগে আমাদের এজেন্টের সাথেও একই ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। নির্বাচন কমিশন ছাত্রদলের পক্ষপাতী করছে। নির্বাচন সুষ্ঠুভাবে ওঠাতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।’ 

তিনি বলেন, ‘ছাত্রদলের ভাইয়েরা প্রথম থেকে প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করে। আমাদের যে ভাইয়েরা স্লিপ দিচ্ছিলেন তাদের হেনস্তা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগে নারী শিক্ষার্থীদের থেকে শিবিরের স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগে দিতে থাকে। আমাদের এজেন্ট বাধা দিলে কেন্দ্রের ভেতরেই তাকে মারতে আসে।’

রূপালী বাংলাদেশ

Link copied!