× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৪৪ এএম

তিতুমীর কলেজ ছাত্রদলে গণপদত্যাগের গুঞ্জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৪৪ এএম

তিতুমীর কলেজ ছাত্রদল

তিতুমীর কলেজ ছাত্রদল

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের বর্তমান কমিটিতে গণপদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি হওয়াকে কেন্দ্র করে এই আলোচনা জোরালো হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন টোটন নিজের ফেসবুক আইডিতে ‘গণপদত্যাগ আসতেছে’ ক্যাপশন দিয়ে একটি পোস্ট দেন। পোস্টে সংযুক্ত ছবিতে শাখার তথাকথিত ‘সুপার ফাইভ’ (ইমাম হোসেন, সেলিম রেজা, আকরাম হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ ও আরিফ মোল্লা) ব্যতীত অন্য শীর্ষ নেতাদের দেখা যায়। এ নিয়ে ছাত্রদলের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে আকরাম হোসেন টোটন বলেন, ‌আমি আজ কিছু বলতে চাই না। যা বলার, আগামীকাল বলব।

দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপির একটি সাম্প্রতিক কর্মশালাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। কর্মশালার কার্ড বিতরণ নিয়ে কমিটির কয়েকজন নেতার মধ্যে অসন্তোষ তৈরি হয়। অভিযোগ রয়েছে, কার্ড বণ্টনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে, যা থেকে বিভাজন আরও স্পষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পাঁচজন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও একটি নির্বাচনী কর্মশালায় অংশ নেন। তবে ওই সফরে কমিটির অন্য সদস্যদের অন্তর্ভুক্ত না করায় বিভিন্ন গ্রুপের সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে পৃথক বৈঠকও করেন তারা।

ছাত্রদলের একাংশ জানায়, চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে কমিটির ভবিষ্যৎ, সম্ভাব্য পদত্যাগ এবং সাংগঠনিক সংকট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।

তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, দলীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে আজ রাতের মধ্যেই সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। সমঝোতা না হলে কমিটিতে বড় ধরনের পরিবর্তন কিংবা একাধিক নেতার পদত্যাগের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, পদত্যাগের বিষয়ে আমি কিছু জানি না।

রূপালী বাংলাদেশ

Link copied!