× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

জকসুর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, প্রজ্ঞাপন জারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-এ নবনির্বাচিতদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট। কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে রয়েছেন মাসুদ রানা।

পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীতরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক জনাব ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুধীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক জনাব নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক জনাব হাবিব মো. ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মো. মাহিন হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক জনাব মো. রিয়াসাল (রাকিব)।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!