× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৭ পিএম

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতৃত্বে খাদেমুল-সোহেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৭ পিএম

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতৃত্বে খাদেমুল-সোহেল। ছবি- রূপালী বাংলাদেশ

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতৃত্বে খাদেমুল-সোহেল। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী খাদেমুল ইসলাম সিয়াম এবং সেক্রেটারি মনোনিত হয়েছেন ইসলাম শিক্ষা বিভাগের (২০২১-২০২২) সেশনের শিক্ষার্থী মো. সোহেল রানা।

শুক্রবার ( ১৬ জানুয়ারি) কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণের বিষয়ে নব নির্বাচিত সভাপতি খাদেমুল ইসলাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে পূর্ণ আমানতদারিতা ও নিষ্ঠার সঙ্গে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। মহান আল্লাহর দরবারে এই দায়িত্ব যথাযথভাবে আদায় করার তাওফিক কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম বাস্তবায়নে সচেষ্ট থাকব। তিতুমীর কলেজকে শিক্ষা-সহায়ক, নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।’

সেক্রেটারি সোহেল রানা বলেন, ‘আমি সরকারি তিতুমীর কলেজে ২০২২ সালে পদার্পন করি, যখন ছাত্রশিবির নাম নেওয়া মানেই ছিল জেল-জুলুম, অত্যাচার, নির্যাতনের মারাত্মক আতঙ্ক, যার হাত থেকে আমি নিজেও রেহাই পাইনি। ২০২২ সালের ১২ই ডিসেম্বর ৩ দিনের রিমান্ড ও কারাগার বরণ করি। অবশেষে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে আল্লাহর অশেষ রহমতে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন এই বাংলাদেশে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারির দায়িত্ব পাওয়ার পর ক্যাম্পাসকে সুন্দরভাবে ঢেলে সাজানো, একটি সুস্থ ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাওয়াই হবে আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।’

Link copied!