× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৩৫ পিএম

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রথম শিফটে উপস্থিতি ৮৫ শতাংশ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৩৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের মোট পাঁচটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। প্রথম শিফটে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৭ হাজার ৭৫৯ জন, যার মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটে আরও ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

কলা, আইন, সামাজিকবিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে এ বছর মোট আসন রয়েছে ১ হাজার ৮৯৭টি। এর বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৬১ জন ভর্তিচ্ছু।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ডিনস কমপ্লেক্সের সামনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপচেষ্টার ঘটনা ছিল। তবে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও সতর্কতা অবলম্বন করেছে।

উপাচার্য সবার কাছে প্রক্সি ও জালিয়াতি রোধে অনুরোধ জানিয়ে বলেন, কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা কিংবা অসংগতি লক্ষ্য করা গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা (ঢাবি ও জবি), চট্টগ্রাম (চবি), খুলনা (খুবি), বরিশাল (ববি) এবং রংপুর অঞ্চলে (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দুটি কেন্দ্র) একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ব্যবহারিক ও লিখিত পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!