× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:২০ পিএম

নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক, নিজ অভিযোগে অভিযুক্ত ইবির সহ-সমন্বয়ক

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে ইতিপূর্বে বিভিন্ন সময় ডাকা আন্দোলনের দিনক্ষণ শিক্ষক নিয়োগ বোর্ডের সাথে মিলে যাওয়ায় তাকে ‘বিশেষ আশা’র আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এবার নিজেই শিক্ষক নিয়োগ বোর্ডের দিন একই ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মণ্ডল।

গত শুক্রবার বাদ জুম্মা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রশাসন ভবন ঘেরাওয়ের ডাক দেন তিনি। তবে একই দিনে পূর্বে স্থগিত হওয়া ফার্মেসি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হবে।

গত জানুয়ারিতে দেওয়া এক ফেসবুক পোস্টে সাজিদ হত্যার বিচার দাবিতে করা আন্দোলন নিয়ে তীর্যক মন্তব্য করেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘সাজিদ আব্দুল্লাহকে আপনারা আর ট্রাম্পকার্ড বানাবেন না। কেন ট্রাম্পকার্ড বললাম? তার কারণ, সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবীতে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে বিশেষ বিশেষ দিনে। ধরুন, নিয়োগ বোর্ডের আগের দিন বা বোর্ডের দিন। বলি কি, সিন্ডিকেটের দিনে বা আগের দিন, নিয়োগ বোর্ডের দিনে বা আগের দিন বিশেষ আশায় এই ধরনের আন্দোলন করত স্বৈরশাসক হাসিনার পেটোয়া বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগ। এজন্য আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, এসব সিলসিলা ছেড়ে বিচার চাইলে তা করুন, বিশেষ দিনে নয়।’

এছাড়াও, বিভিন্ন সময় আন্দোলনের ডাক দেওয়া বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিনের সাজিদ হত্যা নিয়ে দেওয়া এক পোস্টের মন্তব্যের ঘরে তানভীর মণ্ডল লিখেছেন, ‘তাহলে নেক্সট আন্দোলন কি নিয়োগ বোর্ডের আগের দিন নাকি নিয়োগের দিন সকালে?’

অন্য সময়ের আন্দোলন নিয়ে এহেন মন্তব্যের পর নিজেই নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, ‘আমি সব ছাত্র সংগঠনের মতামত নিয়ে সাজিদ হত্যার বিচারের আন্দোলনের ডাক দিলে বলা হয়, এক পক্ষের ইন্ধনে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশাসনকে চাপে ফেলতে আন্দোলনের ডাক দেই। তাহলে আগামীকাল পূর্বঘোষিত ফার্মেসি বিভাগের নিয়োগ বোর্ড আর আগামীকাল আবার সেই ব্যক্তি আন্দোলনের ডাক দিলেন। তাহলে এবার কিসের আশায় বা কোন পক্ষের ইন্ধনে আন্দোলনের ডাক দিচ্ছেন? আমি আন্দোলনের ডাক দিতাম সব ছাত্র সংগঠনের ঐক্যমত নিয়ে। তিনি কার মতামতে প্রশাসন ঘেরাওয়ের ডাক দিলেন? এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে ইবির সাবেক সহ-সমন্বয়ক তানভীর মণ্ডল জানান, ‘আমরা বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে আলোচনা করেছি। তারাও এ ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছে যেন এর একটা সমাধান হয়। তবে আমরা হয়তো আন্দোলনটি দুই-এক দিন পেছাতে পারি যাতে আমাদের আন্দোলন নিয়োগ বা এই ধরনের কিছুর সাথে সম্পর্কিত না হয়। সন্ধ্যার পরপরই হয়তো এ বিষয়ে পোস্ট দিয়ে জানানো হবে।’

Link copied!