× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শাকসু প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৯ পিএম

শাকসু নির্বাচন

কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নই: ভিপি প্রার্থী

শাকসু প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৯ পিএম

‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ। ছবি : সংগৃহীত

‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ। ছবি : সংগৃহীত

আগামী ২০ জানুয়ারির মধ্যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ। তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে এই প্যানেল বাধ্য নয়।

শাকসু নির্বাচন স্থগিতসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির প্রেক্ষাপটে রোববার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মোস্তাকিম বিল্লাহ লেখেন, ‘আপনারা জানেন, আজ ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। এই প্যানেল ছাত্রদলের কোনো একক প্যানেল নয়; এখানে প্রায় অর্ধেক প্রার্থীই স্বতন্ত্র। ভিপি প্রার্থী হিসেবে আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আমরা সবাই শাকসুর পক্ষে এবং শাকসু চাই।’

তিনি আরও লেখেন, ‘কেউ যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায়, তাহলে আমরাও তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো। ইনশাআল্লাহ শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়ব।’

এর আগে, রোববার সকাল ১০টার পর থেকে কেন্দ্রীয় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সড়কে জড়ো হতে থাকেন। এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন।

প্রথম দাবিতে পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের কথা বলা হয়। ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করেছে।

দ্বিতীয় দাবিতে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার কথা উল্লেখ করে বলা হয়, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ থেকে কমিশনকে বিরত থাকতে হবে। তাদের অভিযোগ, এ ধরনের সিদ্ধান্ত কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।

তৃতীয় দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়। ছাত্রদলের অভিযোগ, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন একটি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। সংগঠনটির মতে, এই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেতস্বরূপ।

Link copied!