ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০২:২০ এএম
সভাপতি খালিদ হাসান সাজিদ ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম রিফাত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ব্যান্ড মিউজিক সোসাইটির ২০২৬–২৭ কার্যবর্ষের ৩০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগীত বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাজিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম রিফাত।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে সদ্য সাবেক সভাপতি নূর রহমান প্রান্ত, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান জাবেদ এবং সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী ও প্রভাষক রুদ্র সওজাল–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ইমন আহমেদ ও শাওন আহমেদ নিশান। যুগ্ম সম্পাদক হয়েছেন সুমাইয়া আফরিন বৃষ্টি, সারার অরিত্র ও হাসিব তালুকদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিয়া শেখ, মনিরুজ্জামান মনির ও ওমিউল ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে আছেন ইষিতা দাস ও আয়মান রহমান।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অরুপ চৌধুরি রুদ্র, অরবিন্দু শর্মা লিটন, জিৎ দাস ও প্রিয়ন্ত সরকার। পাবলিক রিলেশন সম্পাদক হয়েছেন হাসিব উল হক, মূরালি ঘোষ ও রিন্নক ঘাগড়া। ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে রয়েছেন সাফফাত ইসলাম শিহাব, বিসু সরকার, আব্দুল্লাহ শুভ, জীবন সরকার ও মো. ইরফান সাদি সরকার।

প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিহাব হাসান অনিক ও মেহেদি রহমান সিয়াম। মিডিয়া ও প্রমোশন সম্পাদক হয়েছেন ফুয়াদ মুন্না ও কল্পিতা দাস। গ্রাফিক্স ও আইটি সম্পাদক হিসেবে আছেন জিল্লুর রহমান জিতু ও আপন চৌধুরী।

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার, অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, অধ্যাপক মাজহারুল হোসেন তকদির, কৌশিক কর ও রুদ্র সওজাল।

সভাপতি খালিদ হাসান সাজিদ বলেন, সভাপতির দায়িত্ব গ্রহণ করা আমার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি গভীরভাবে অর্থবহ। আমি এই সংগঠনটির সঙ্গে শুরু থেকেই যুক্ত এবং একে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করেছি। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের জন্য অর্থবহ কিছু করতে পারব বলে আশা রাখি।

তিনি সংগঠনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।