× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:১৫ এএম

ডাকসুর নতুন উদ্যোগ

ঢাবি শিক্ষার্থীদের বাসে টোল ফ্রি, তরঙ্গ বাস যাবে বসিলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:১৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য টোল মওকুফের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে ডাকসুর উদ্যোগে তরঙ্গ বাসের রুট বসিলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাকসুর নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ ডাকসুর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাস রুটের দায়িত্বশীলরা।

সংবাদ সম্মেলনে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ডাকসুর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিবহন খাতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে তরঙ্গ বাস রুটে অতিরিক্ত দুটি ট্রিপ চালু করা হয়েছে, যা শহীদ বুদ্ধিজীবী সেতু (বসিলা সেতু) পার হয়ে পরবর্তী স্টপেজ পর্যন্ত যাবে। বৃহস্পতিবার বিকাল থেকেই এ সেবা চালু হয়েছে এবং আগামী রোববার থেকে নিয়মিত সকাল ও বিকালে বাস চলবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দীর্ঘ বাস রুট ‘ক্ষণিকা’, যা ক্যাম্পাস থেকে গাজীপুর পর্যন্ত চলাচল করে। দীর্ঘ যানজটের কারণে এ রুটে এক্সপ্রেসওয়ে ব্যবহার জরুরি হলেও এতদিন টোল দিতে হতো শিক্ষার্থীদের। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ থেকে শিক্ষার্থীদের জন্য এক্সপ্রেসওয়ের টোল সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। টোল বাবদ অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে।

ক্যাম্পাসে রিকশা চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে আসিফ আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ট্রাফিক পুলিশের সহায়তায় নির্দিষ্ট পোশাক ও ব্যবস্থাপনার আওতায় ক্যাম্পাসের আটটি প্রবেশপথে রিকশা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম বলেন, ডাকসু শিক্ষার্থীদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়। সে লক্ষ্যেই হলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে। অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির সহযোগিতায় এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল মওকুফ করা একটি বড় অর্জন। পাশাপাশি সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীদের জন্য শাটল বাসের সংখ্যা বাড়ানো হবে।

ডাকসু সূত্র জানায়, শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। টিএসসি ও ভিসি চত্বর এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে স্টারলিংক ব্যবহারের উদ্যোগ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!