× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১৫ পিএম

সংস্কার হচ্ছে জাবির কেন্দ্রীয় মসজিদ, নারীদের জন্য যুক্ত হচ্ছে বিশেষ ব্যবস্থা

জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সংস্কারের আওতায় আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর কেন্দ্রীয় মসজিদ। প্রথম ধাপে মসজিদের উত্তর পাশে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য স্থায়ী স্থান তৈরি করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি তুলে ধরেন।

নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের পাশেই ওজুর স্থান এবং দুটি ওয়াশরুম নির্মাণ করা হবে। মসজিদে প্রবেশের জন্য উত্তর দিকে নারীদের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থাও থাকবে।

এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান জানান, ‘বর্তমানে কাপড় দিয়ে অস্থায়ীভাবে আলাদা করা অংশের পরিবর্তে থাই গ্লাস ব্যবহার করে নারীদের জন্য স্থায়ী নামাজের জায়গা করা হবে। পাশাপাশি উত্তর দিকে নারীদের জন্য আলাদা একটি গেট নির্মাণ করা হবে, যাতে চলাচলে কোনো সমস্যা না হয়। এ ছাড়া ওয়াশরুম কমপ্লেক্সের সামনে পশ্চিম পাশে নারীদের জন্য পৃথক অজুখানা ও ওয়াশরুম নির্মাণ করা হবে।’

সংস্কার কার্যক্রম শুরুর বিষয়ে প্রকৌশল অফিসের উপ-প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রিভিউ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংস্কার কার্যক্রম শুরু হবে।’

Link copied!