× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩৭ পিএম

এনবিআইইউতে এআই ও মেশিন ল্যাঙ্গুয়েজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), পাইথন ও মেশিন ল্যাঙ্গুয়েজ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কম্পিউটার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট প্রযুক্তিবিদ প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে পাইথন, এআই ও মেশিন ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এসব বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য।

কর্মশালায় প্রযুক্তি বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের পাইথন প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন। তারা বলেন, পাইথন একটি হাই-লেভেল প্রোগ্রামিং ভাষা, যা সহজে বোঝা ও লেখা যায়। সহজ ও পড়তে সুবিধাজনক সিনট্যাক্সের কারণে এটি নতুনদের জন্য আদর্শ ভাষা হিসেবে পরিচিত। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স ও ওয়েব ডেভেলপমেন্টে পাইথনের ব্যাপক ব্যবহার রয়েছে। গুগল, ফেসবুক ও নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও পাইথন ব্যবহার করছে।

বক্তারা আরও জানান, পাইথনের মাধ্যমে ওয়েবসাইট ও অ্যাপ তৈরি, ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং ও এআই ভিত্তিক কাজ, অটোমেশন, গেম এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট করা সম্ভব।

এছাড়া কর্মশালায় মেশিন ল্যাঙ্গুয়েজের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের নিজস্ব ভাষা, যা কেবল ০ ও ১ (বাইনারি) দিয়ে গঠিত। কম্পিউটার সরাসরি এই ভাষাই বোঝে এবং সব প্রোগ্রাম শেষ পর্যন্ত মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও কম্পিউটারের মৌলিক কার্যক্রমে মেশিন ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অপরিসীম।

বক্তারা উল্লেখ করেন, পাইথন মানুষের জন্য সহজ ভাষা হলেও মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের আসল ভাষা—দুটোই একে অপরের পরিপূরক।

কর্মশালায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ (ইইই) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সিএসই ও ইইই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!