× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:২৪ পিএম

যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:২৪ পিএম

বহিস্কৃত দুই শিক্ষক। ছবি : রূপালী বাংলাদেশ

বহিস্কৃত দুই শিক্ষক। ছবি : রূপালী বাংলাদেশ

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। এছাড়া সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম ভবিষ্যতে আর কোনোদিন নারী শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ বলেন, তদন্ত কমিটি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে। তাদের বিষয়ে চূড়ান্ত শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন। এ জন্য তাদের প্রশাসনিক ট্রাইব্যুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে লেখা অভিযোগপত্রে সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দেন। অপরদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেন। দুই বিভাগের শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণ শেষে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন সিন্ডিকেটে জমা দেয়।

Link copied!