× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:০৯ পিএম

বাউয়েটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:০৯ পিএম

বাউয়েট ক্যাম্পাস। ছবি- সংগৃহীত

বাউয়েট ক্যাম্পাস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীত বাজানোর সঙ্গে সঙ্গে  জাতীয় পতাকা উত্তোলন করেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। মাননীয় উপাচার্য বাউয়েট এর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর পর্যায়ক্রমে বড়াল হল, বনলতা হল এবং রেন্টাল হলের প্রভোস্টগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

দ্বিতীয় পর্বে বাউয়েট ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে বাউয়েট প্লাজায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান—এর উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। 

এ ছাড়া বাদ যোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!