× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩০ পিএম

বেরোবিতে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের প্রথম সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প-২০২৬ এর প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এই সেমিনার সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের স্তরে উন্নীত করতে হলে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং গবেষকদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘এই গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমেই দেশ ও সমাজ নতুন দিকনির্দেশনা পাবে এবং বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।’

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিকের সভাপতিত্বে সেমিনারে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রোক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Link copied!