× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৩৬ এএম

ঢাবিতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৩৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে নারীর দিকে তরুণের লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে নারীর দিকে তরুণের লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে গভীর রাতে এক নারীকে লাঠি হাতে তেড়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে এক নারী শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছেন। একই ভিডিওতে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষারকেও দেখা যায়।

ভিডিওতে ভুক্তভোগী নারী কান্নায় ভেঙে পড়ে বিচারের দাবি জানান। তারা দাবি করেন, পুরান ঢাকা থেকে সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে তাদের হেনস্তা করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেন।

ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে? আরেকজন বলেন, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচল কি নিষেধ? আমাদের কোনো প্রশ্ন না করেই প্রস্টিটিউট বলা হয়েছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ নই। আমাদের পোশাকে কি লেখা আছে যে আমরা প্রস্টিটিউট? অপর এক নারী কাঁদতে কাঁদতে বলেন, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন চড় মারবে? আমি কি এখানে আসতে পারি না?

এদিকে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে সংঘটিত একটি হত্যা মামলার আসামি।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার এসআই স্বপন মিয়া গণমাধ্যমকে জানান, বিষয়টি তাদের জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!