× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:৫৭ এএম

ইফতার না পেয়ে বেরোবি উপাচার্যকে অবরুদ্ধ, ক্ষমা চেয়ে মুক্তি

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:৫৭ এএম

শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। ছবি : রূপালী বাংলাদেশ

শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। ছবি : রূপালী বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে সাত হাজার জনের জন্য আয়োজিত গণ-ইফতারের সময় ইফতার না পাওয়ায় উপাচার্য ডা. শাখাওয়াত আলীকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। পরে তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে মুক্ত হন।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রত্যাশিত পরিমাণ খাবারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। 

জানা গেছে, টোকেন থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ইফতার পায়নি। এছাড়া বাইরে থেকে আমন্ত্রিতদেরও পর্যাপ্ত ইফতার সরবরাহ করা হয়নি। কেউ কেউ খাবারের পচা গন্ধ পাওয়ারও অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা টোকেন প্রদর্শন করে ইফতার সংগ্রহের জন্য জড়ো হতে থাকেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায়, অনেকের জন্য পর্যাপ্ত ইফতার সামগ্রী নেই। হতাশ হয়ে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে উপাচার্যকে ঘিরে রাখেন।

এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের কার্যালয়ে এসে বলেন, ‘যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আমার যদি কোনো ভুল থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!