× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:২২ এএম

৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাবির সাবেক শিক্ষার্থী আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:২২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর চাঁনখারপুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চাঁনখারপুল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি সাউন্ড বক্সও জব্দ করে পুলিশ।

আটক ব্যক্তির নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চাঁনখারপুল মোড়ে সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফকে আটক করে এবং সাউন্ড বক্স দুটি জব্দ করে। পরে তাকে ও জব্দ করা সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁনখারপুল মোড়ের এক দোকানদার গণমাধ্যমকে জানান, বিকেল তিনটার দিকে দোকান বসাই। তখন দেখি দুজন এসে ভাষণ বাজাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের নিয়ে যায়।

কেন আটক করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। সে কারণেই আমরা তাকে থানায় নিয়ে এসেছি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (মেমোরি অব দ্য ওয়ার্ল্ড) হিসেবে স্বীকৃতি দেয়।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ৭ মার্চের ভাষণ ইউনেসকো স্বীকৃত ঐতিহ্য—এ বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, আপনি সাংবাদিক হয়ে এমন প্রশ্ন করছেন, আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করবেন না।

রূপালী বাংলাদেশ

Link copied!