ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবিতে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) নবীন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটি ২০২৬-এর সচিব অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রুটিন অনুযায়ী ওই দিন থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে এবং ক্লাসের রুটিন সংশ্লিষ্ট ডিন অফিসে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৪ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৫২ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেন।

ভর্তি পরীক্ষার ফলাফল ও পরবর্তী মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নবীন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।