× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:২০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাসির উদ্দীন

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:২০ এএম

অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন

অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই আদেশে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৩০ মার্চ (সোমবার) থেকে এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!