× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৭:৫৯ পিএম

ইবির ‘বুনন’-এর সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম

ইবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৭:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

‘রঙ তুলিতে স্বপ্ন বুনি’ মূলমন্ত্রকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বুনন’-এর ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফাওজিয়া ফারজানা মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাইমুম ইসলাম।

বুধবার (৮ এপ্রিল) বুননের নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে হাসনাত জাহান দীপা, শেখ এ এম রুম্মান ও মো. আশেক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে ‘বুনন’ একদিন একটি অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করব। বুনন ভবিষ্যতেও মানবিক, সচেতন ও উন্নত সমাজ গঠনে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করছি।’

নবনির্বাচিত সভাপতি ফাওজিয়া ফারজানা মিম বলেন, ‘আজকের এই দিনটি আমার জীবনের একটি অত্যন্ত গর্বের ও স্মরণীয় মুহূর্ত। বুননের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, বরং এক বিশাল কর্তব্যের প্রতীক। আমি চাই আমাদের এই সংগঠন আরও বেশি মানুষের কাছে পৌঁছাক এবং ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে এর বিস্তৃতি আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক। সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, নতুন উদ্যোগ গ্রহণ করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি দৃঢ় করা। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করছি।’

উল্লেখ্য, বুনন ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, যা মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে আসছে।

বুননের উদ্যোগে নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মসূচি, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক আয়োজন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, দলগত কাজের অভিজ্ঞতা অর্জন এবং সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে।

Link copied!