× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:১৫ এএম

ভুয়া ফটোকার্ডে ‘মৃত্যুর’ খবর ভাইরাল, বাস্তবে সুস্থ ডাকসু নেত্রী রাফিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:১৫ এএম

ডাকসু নেত্রী রাফিয়া। ছবি : সংগৃহীত

ডাকসু নেত্রী রাফিয়া। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি যাচাই করে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, রাফিয়ার মৃত্যুর দাবিতে যেসব ফটোকার্ড ছড়ানো হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। এমনকি একটি মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডও ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফির মৃত্যুর ঘটনাকে ভুলভাবে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার সঙ্গে মিলিয়ে এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। বরং ৯ এপ্রিল গণমাধ্যমটি নিজেই একটি পোস্টে জানিয়েছে, তাদের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে।

এদিকে, ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া নিজেই ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন, তিনি সুস্থ আছেন। তিনি বলেন, অনেকেই তাকে রাফিয়া সুলতানা রাফির সঙ্গে গুলিয়ে ফেলছেন।

ফলে, এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যুকে কেন্দ্র করে ডাকসু সদস্য রাফিয়ার মৃত্যুর যে দাবি ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
 

রূপালী বাংলাদেশ

Link copied!