× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:০৭ এএম

১৭০ কেন্দ্রে একযোগে বাউবির এসএসসি পরীক্ষা, উপাচার্যের সন্তোষ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:০৭ এএম

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি পরীক্ষা–২০২৬ এর প্রথম দিনের পরীক্ষা শুক্রবার সারাদেশের ১৭০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ও বিকালে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে বাউবির পক্ষ থেকে কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে।

বাউবির উপাচার্য মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সকালে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি এসএসসি পরীক্ষা ছাড়াও বাউবির অন্যান্য শিক্ষাক্রমের সার্বিক কার্যক্রম সরেজমিনে দেখেন।

পরিদর্শনকালে উপাচার্য বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার আহ্বান জানান। 

উপাচার্য বলেন, শুধু সনদ প্রদান নয়, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাও আমাদের লক্ষ্য।

রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পায়রাবন্দ বেগম স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। বাউবি কর্তৃপক্ষ তাদের কোর্স ফি ৬০ শতাংশ মওকুফ করায় তারা মূলধারার শিক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এ প্রসঙ্গে উপাচার্য বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। কেউ যেন লিঙ্গ পরিচয়ের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে।

এদিকে, বাউবির স্কুল অব ল পরিচালিত চার বছর মেয়াদি এলএলবি (অনার্স) প্রোগ্রামের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত গাজীপুরের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৩৭৬ জন ভর্তিচ্ছু অংশ নেন।

এর আগে সকালে বাউবির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত চার বছর মেয়াদি বিএ (অনার্স) ও বিএসএস (অনার্স) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পরীক্ষায় মোট ১ হাজার ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!