রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ।
সরেজমিনে দেখা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের নিরাপত্তাবেষ্টনীতে টানানো একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কলেজের প্রধান ফটকে ‘ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাস’ লেখা একটি ব্যানার টাঙানো ছিল। পরে সেটি কে বা কারা সরিয়ে ফেললে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং দলবেঁধে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন।

