× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৩:২৩ পিএম

দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৩:২৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে নতুন অভিভাবক পেল ইবি। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন। এ সময় শহীদ স্মৃতিসৌধ ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ইবির নবনিযুক্ত উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত উপাচার্য মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিসৌধে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালের ২২ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এটি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময়ে এর লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে। আমি চেষ্টা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের গতিকে আরও সামনের দিকে ইতিবাচকভাবে অগ্রসর করে নিয়ে যেতে। এজন্য সবার সহযোগিতা চাই।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মাধ্যমে তিনি ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন। 

তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইবি সাদা দলের আহ্বায়ক।

Link copied!