× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:৩৬ পিএম

ইবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে করিমন চালক নিহত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সাথে করিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করিমন চালক নিহত এবং ইবির বাস চালক আহত হয়েছেন। 

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত করিমন চালকের নাম ইমরান (২৪)। সে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে। সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস 'মুক্ত বাংলা' ক্যাম্পাসমুখী হয়ে বাম পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনে করিমনটি আসছিলো। একপর্যায়ে করিমনটি হুট করেই ট্রাককে ওভারটেক করার লক্ষ্যে ডানদিকে এগিয়ে আসলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে করিমনের বডি বাসের সামনের অংশে আঘাত করলে বাসের সামনের গ্লাস ভেঙে বাসচালক আহত হন এবং করিমনটি ছিটকে পড়ে। এসময় বিক্ষুব্ধ লোকজন বাসের চাবি নিয়ে যায়।

খবর পেয়ে চৌড়হাস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে নিহত ইমরানের পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে আহত করিমন চালকের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং পরবর্তীতে তার মৃত্যু সংবাদ আসলে তার পরিবার কে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আমরা আশ্বস্ত করেছি। স্থানীয় বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে বাসের চাবি উদ্ধার করে, হাইওয়ে থানার মাধ্যমে মীমাংসা করে বাসটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে।

Link copied!