× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৪:১৪ এএম

বেসরকারিতে প্রথম পিএইচডি চালু করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৪:১৪ এএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়।          ছবি- সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

ইউজিসি সূত্র জানায়, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্রাডিজের (এসওএএস) সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রাম চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি চালুর দাবি ছিল। তবে ইউজিসি শিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে আসছিল।

গত মে মাসে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছিলেন, সক্ষমতা যাচাই শেষে যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি চালুর অনুমোদন দেওয়া হবে। তার এই ঘোষণার এক মাসের মাথায় প্রথম অনুমোদিত পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

রূপালী বাংলাদেশ

Link copied!