× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৩৪ এএম

ডাকসুর ভোট হাতে গণনার অনুরোধ উমামার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৩৪ এএম

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা । ছবি- সংগৃহীত

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা । ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে পরাজিত স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা ভোট ম্যানুয়ালি নতুন করে গণনার দাবি জানিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে উমামা ফাতেমা বলেন, সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর স্বচ্ছতা যাচাইয়ের জন্য প্রতিটি কেন্দ্রের ভোটার তালিকার কপি সরবরাহ, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনঃগণনা এবং ভোটকেন্দ্রে ভোটার প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি ৩ হাজার ৩৮৯ ভোট পান। ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), যিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট।

রূপালী বাংলাদেশ

Link copied!