× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:১৮ এএম

চাকসু নির্বাচন : দুই হল সংসদের ফল পুনর্গণনার ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:১৮ এএম

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল ও অতীশ দীপঙ্কর হলের ব্যালট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে চাকসু বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে এ কথা জানান তিনি।

আরিফুল হক বলেন, কিছু শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে এ দুটি হলের ভোট আবার গণনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে কেন্দ্রীয় সংসদের ফল নিয়ে কোনো অভিযোগ নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় ওই দুটি হলের এজেন্টদের উপস্থিতিতে ব্যালটগুলো পুনর্গণনা করা হবে।  

এর আগে, ফলাফলে কারচুপির অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাচনে ফল পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. কামাল উদ্দীনকে অবরুদ্ধ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!