× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৩১ এএম

জাবির জিয়া স্মৃতি পাঠাগারের নতুন কমিটি: সভাপতি সীমান্ত, সম্পাদক ইসুমনি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৩১ এএম

জিয়া স্মৃতি পাঠাগারে ২১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।  ছবি- রূপালী বাংলাদেশ

জিয়া স্মৃতি পাঠাগারে ২১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জিয়া স্মৃতি পাঠাগারের ২১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে সভাপতি হিসেবে সাইদুর রহমান সীমান্ত ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফফাত জাহান ইসুমনি।

৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম (বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা)  এবং সাধারণ সম্পাদক জহির দীপ্তি। তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইরফান সাদিক। সহসভাপতি পদে রয়েছেন ইমাম হোসেন স্বজন, খায়ের মাহমুদ, আলী আহসান স্পন্দন, আব্দুল্লাহ আলিফ এবং মো. মুহিবুল্লাহ জাহিদ।

কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাসান মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবিদা হক মাধুর্য।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. নাইমুল ইসলাম (ইমরান) এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তানভীর রহমান।

পাশাপাশি অন্যান্য পদে সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, প্রচার সম্পাদক ফারহান সাদিক, সহপ্রচার সম্পাদক নেয়ামুল মেরাজ মাহিন এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রোহানুর ইসলাম।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শায়লা সাবরীন নিঝুম ও রিফাহ নানজীবা হক। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরাফাত আলী খান, মাহদীন জুলফা এবং এস এম শাহরিয়া খান জয়।

নতুন কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠাগারভিত্তিক জ্ঞানচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনেক জেলা-উপজেলাভিত্তিক জিয়া স্মৃতি পাঠাগারের কমিটি রয়েছে ।

রূপালী বাংলাদেশ

Link copied!