× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৫২ পিএম

শিক্ষকের জন্য বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৫২ পিএম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ‘সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে ১০ জানুয়ারি থেকে এবং চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।

পদসংখ্যা

মাদ্রাসা: ৩৬ হাজার ৮০৪টি পদ

স্কুল ও কলেজ: ২৯ হাজার ৫৭১টি পদ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ৮৩৩টি পদ

চাহিদার ভিত্তিতে শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।

বয়সসীমা

২০২৫ সালের ৪ জুন তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।

নিবন্ধন সনদের মেয়াদ

নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত সনদ কার্যকর থাকবে (শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী)।

কর্মরত ইনডেক্সধারী শিক্ষক

বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না।

শূন্য পদ ও নিয়োগের শর্তাবলি

পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

Link copied!