বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
বুধবার (২৫ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ মার্চ প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন করে বিজ্ঞপ্তি জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়।
এদিকে গত ১০ মার্চ বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে, যা ১১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠানপ্রধান হতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে।
গত ১৩ মার্চ ৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়। প্রকাশিত এ সিলেবাস অনুযায়ী মোট ৮টি বিষয়ে ৮০ নম্বরের পরীক্ষা হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন