ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাকৃবির কর্মচারীদের জন্য নির্মাণ হচ্ছে ১০ তলা ভবন

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন সুবিধা উন্নত করার লক্ষ্যে একটি আধুনিক ১০ তলা আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি নির্মাণে চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৬০ টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান এবং কৃষি মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. মনির আহম্মেদ।

এ ছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ এনামুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।