× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৫৬ পিএম

পবিপ্রবিতে নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে কর্মবিরতি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিন কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি ও অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো. আবুবকর সিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, কর্মচারী মো. পিয়েল মৃধা, মোশারেফ হোসেন, আলমগীর হোসেন আলম, আবু মুছা ও মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। তারা জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Link copied!