× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:২০ পিএম

ইবি ম্যাথ ক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক শিহাব

ইবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ ক্লাব’-এর যাত্রা শুরু হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের সোহানুর রহমান শিহাব।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সজীব আলী, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান এবং সহকারী অধ্যাপক মোছা. শামিমা নাসরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

ক্লাবের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাকিব, কোষাধ্যক্ষ মো. লতিফুর রহমান মারুফ, সহকারী কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম, আয়োজন সম্পাদক অনিক আহমেদ, প্রকাশনা সম্পাদক মো. রাইসুল ইসলাম অন্তর এবং আইটি সম্পাদক মো. অমিত হাসান অভিক।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরুপ করিম নিশাদ, মো. খাইরুল বাশার হৃদয়, রাজু আহমেদ, মোছা. রহিমা খাতুন, মো. পিয়াল হাসান ও মোসা. আফসানা খাতুন মিমি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিহাব বলেন, ‘প্রতিষ্ঠাকালীন ম্যাথ ক্লাব নির্বাচন-২০২৬ অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ম্যাথ ক্লাবকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা সহজভাবে গণিত শিখতে ও নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একটি শক্তিশালী ও সক্রিয় ক্লাব গড়ে তুলতে চাই।’

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, ‘আমাকে ম্যাথ ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। এই ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করব। আমরা গণিতকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে চাই। নতুন আইডিয়া, প্রতিযোগিতা ও কর্মশালার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাখি।’

উল্লেখ্য, রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ১৫টি পদের বিপরীতে বিভাগের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Link copied!