× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০১:১৭ পিএম

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ভোট দেওয়া নিয়ে ইসির নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০১:১৭ পিএম

নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক, তাদের ২৫ জানুয়ারির মধ্যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি কর্মকর্তারা বলছেন, শিক্ষক ও প্রবাসী ভোটারদের দেওয়া ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই নির্বাচন কমিশন এ আহ্বান জানিয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তা পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। তাই শিক্ষক এবং প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যেই ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনি প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার আশঙ্কা থাকে বলেও জানায় ইসি।

Link copied!