ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সপ্তম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১ হাজার ২৭ জন প্রার্থীর রোল ব্লক করা হয়েছে। এই প্রার্থীদের ইনডেক্স থাকায় তাদের রোল ব্লক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

চেয়ারম্যান জানান, সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট ১৮ হাজার ৩৯৯ জন আবেদন করেছিলেন। এদের মধ্যে ১ হাজার ২৭ জনের রোল ব্লক করা হয়েছে। ফলে প্রকৃত আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭২ জন। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার যেকোনো সময় এদের নিয়োগ সুপারিশ করা হবে।

সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়েছিল ১০ জানুয়ারি থেকে। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত, আর আবেদনের ফি জমা দেওয়ার শেষ দিন ছিল ১৮ জানুয়ারি।

সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।