× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৫ পিএম

শিক্ষক পদে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতজন সুপারিশ, দেখুন তালিকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৫ পিএম

এআই জেনারেটেড প্রতীকী ছবি

এআই জেনারেটেড প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রবেশ পর্যায়ের শিক্ষক শূন্যপদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করেছে। এতে কারিগরি ও মাউশি অধিদপ্তরের সংযুক্তি প্রতিষ্ঠানে ১,১৫৫ জন, মাদরাসা ও কারিগরি সংযুক্তি প্রতিষ্ঠানে ২০৭ জন, মাদরাসায় ৪,২৫৫ জন এবং কারিগরিতে ৩৫৪ জন নিবন্ধিত প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করা হয়।

এনটিআরসিএ জানিয়েছে, নিবন্ধিত প্রার্থীদের কাছ থেকে ২০২৬ সালের ১০ থেকে ১৭ জানুয়ারি অনলাইনে মোট ১৮,৩৯৯টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১,০২৭ জন প্রার্থীর আবেদন তাদের ইনডেক্সের কারণে বাতিল করা হয়েছে। এর আগে এনটিআরসিএ জানিয়েছিল, কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করতে পারবেন না। যারা আবেদন করেছেন, তাদের রোল ব্লক করা হয়েছে।

সুপারিশ প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ জানায়, জানুয়ারিতে প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশের বিশেষ বিজ্ঞপ্তির আওতায় প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম এবং প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

নিযুক্ত প্রার্থীরা www.ntrca.gov.bd ওয়েবসাইটের সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি ২০২৬ সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিঙ্কে ফলাফল দেখতে পারবেন। 

নির্বাচিত প্রার্থীরা নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ফলাফল যাচাই করতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন।

যদি কোনো প্রার্থী বা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পান, তবে এনটিআরসিএর ওয়েবসাইটের সেবা বক্স থেকে ফলাফল সরাসরি দেখা যাবে।

Link copied!