× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:১০ পিএম

যে নির্দেশনা না মানলে বন্ধ হবে এমপিও শিটের মাধ্যমে বেতন-ভাতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ইএফটিতে এমপিও-এর অর্থ প্রদান নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

শুক্রবার (৬ মার্চ) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে ইএফটিতে এমপিও-এর অর্থ প্রদানের জন্য টেমিস সফটওয়্যারে কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (৭ মার্চ) দুপুর ১২টার মধ্যে এটি অবশ্যই সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, যেসকল প্রতিষ্ঠানের লগইন আইডি এবং পাসওয়ার্ড আছে সেসব প্রতিষ্ঠান টেমিস সফটওয়্যারে লগইন করে এমপিওর ইএফটি অপশনে গিয়ে কর্মরত জনবলের ইএফটিসংক্রান্ত তথ্যাদি (এনআইডি নম্বর, নাম, পিতার নাম, মাতার নাম, ব্যাংক নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর ইত্যাদি তথ্য) হালনাগাদ করবে।

আর যেসকল প্রতিষ্ঠানের লগইন আইডি এবং পাসওয়ার্ড নাই সেসব প্রতিষ্ঠান এই নোটিশের সাথে সংযুক্ত ইনস্টিটিউট রেজিস্ট্রেশন ফরর্ম ফর টেমিস সফটওয়্যার এট ডিটিএফ ফরর্মটি পূরণ করে ০১৯৪৮-২৪৮০৮৫ অথবা ০১৭২২-৮৮৯৩৩৬ নম্বরে হোয়াটস আপে পাঠাতে হবে।

হোয়াটসঅ্যাপে প্রাপ্ত প্রতিষ্ঠানের আবেদনগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন আইডি এবং পাসওয়ার্ড দ্রুত প্রদান করা হবে। প্রতিষ্ঠানসমূহকে লগইন আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পরে ১নং নির্দেশনা অনুসরণ করতে হবে। সে ক্ষেত্রে জনবলের তথ্যাদি পূরণ করে সেন্ড টু আরডিও বাটনে ক্লিক করবে।

বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে ০১৭২৭-১৭৫৯৫৪; ০১৫৫২-৩২০২৯৪; ০১৯৪৮-২৪৮০৮৫; ০১৭২২-৮৮৯৩৩৬ এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে যেসব প্রতিষ্ঠান ওপরের নির্দেশনা অনুসরণে ব্যর্থ হবে মার্চ মাস থেকে তাদের এমপিও শিটের মাধ্যমে বেতন ভাতা প্রদান বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Link copied!