× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:১৪ পিএম

যে কারণে ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস পাচ্ছেন না শিক্ষকরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:১৪ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

অনুমোদন দেওয়া হলেও এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। এর ফলে তাদের অনেকে এখনও ঈদের কেনাকাটা করতে পারেননি।  এতে হতাশা বিরাজ করছে প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে এ সংক্রান্ত তথ্য আইবাসে পাঠানো হয়। কিন্তু আজ রোববার (৮ মার্চ) প্রতিবেদন লেখা পর্যন্ত বেতন ছাড় হয়নি। ফলে ব্যাংকগুলোতেও টাকা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির একজন কর্মকর্তা দাবি করেন, শিক্ষকদের বেতন পৌঁছানো শুরু করেছে। তবে কিছু জায়গায় সার্ভার জটিলতা দেখা দিয়েছে। এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

‘আর উৎসব ভাতা ঈদের দুই থেকে তিন দিন আগে ব্যাংক অ্যাকান্টের মাধ্যমে দেওয়া হবে’ বলে জানান তিনি।

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Link copied!