× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৩:১৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার তালিকায় প্রথম যে জেলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৩:১৮ পিএম

শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি : সংগৃহীত

বেসরকারি নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য নতুন করে আবেদন নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জমা পড়া আবেদনগুলোও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বর্তমানে ৯২টি এমপিওভুক্ত এবং ছয়টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। একই জেলার খানসামা উপজেলায় ৭০টি এমপিওভুক্ত এবং ১০টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান আছে। দুই উপজেলায় মোট ১৬টি এমপিওবিহীন প্রতিষ্ঠান রয়েছে।

তিনি আরও জানান, এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সরকারি কার্যক্রম এরই মধ্যে চলমান। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়েছিল। এগুলো পর্যালোচনা করে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষামন্ত্রী সর্বপ্রথম দিনাজপুরের নাম উল্লেখ করেছেন। এর মাধ্যমে ইঙ্গিত মিলছে যে, সরকারি পর্যায়ে নন-এমপিও স্কুল এমপিওভুক্ত করার কার্যক্রম শুরু হবে দিনাজপুর থেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!