× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:০৬ পিএম

বৈশাখী ভাতা পাবেন না যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:০৬ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

বৈশাখী ভাতার বিল সাবমিটে এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে অনাগ্রহ সৃষ্টি হয়েছে। ফলে এই বিলের টাকা তাদের হাতে পৌঁছাতে বিলম্ব হতে পারে। একই সঙ্গে শনিবারের (৪ এপ্রিল) মধ্যে বিল জমা না দিলে শিক্ষকরা বৈশাখী ভাতার টাকাও পাবেন না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (ইএমআইএস) এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী শনিবার পর্যন্ত আমরা দেখব। শনিবারের পরে যারা সাবমিট করবেন না তাদের আর আমরা টাকা দেব না।’

তিনি আরও বলেন, ‘এখনো প্রায় ৬ থেকে ৭ হাজার শিক্ষক বিল সাবমিট করেননি। তবে এ-সংক্রান্ত চিঠি প্রস্তুত হয়ে গেছে। এমনকি চিঠি অনুমোদনের জন্যও পাঠানো হয়েছে। শিগগির চিঠি জারি করা হবে।’

এর আগে ২৭ মার্চ এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষক-কর্মচারীকে বিল সাবমিটের আহ্বান জানানো হয়।

বিল সাবমিটের শেষ সময় এপ্রিলের ২ তারিখ বলা হয়। তবে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী বিল সাবমিট করেননি।  তাই সাবমিটের সময় বাড়ানো হতে পারে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

Link copied!