× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৯ পিএম

অনলাইন ক্লাস নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকট এবং তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশের মহানগরীর স্কুল-কলেজগুলোতে অনলাইন ক্লাসের প্রস্তাব উঠেছে। এরই মধ্যে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি।

শুক্রবার (০৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনলাইন ক্লাস সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন না আসায় এখনো কোনো নির্দেশনা জারি হয়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানান, ‘অনলাইন ক্লাসের বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়নের নির্দেশনা জারি করবে।’

আগামীকাল রোববার অনলাইন ক্লাস সংক্রান্ত নির্দেশনা জারি হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘মন্ত্রিপরিষদ থেকে সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই যে কোনো মুহূর্তে নির্দেশনা জারি করা যেতে পারে।’

এর আগে গত ৩১ মার্চ মন্ত্রণালয়ে এক আলোচনায় প্রতিটি বিকল্প দিনে অনলাইন ও অফলাইন ক্লাস আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ওই সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, একদিন অনলাইন এবং পরের দিন অফলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে অনলাইন ক্লাসের পরিধি বাড়ানো হবে।’

Link copied!