× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১১:২০ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১১:২০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম চালু হয়।

শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ভার্চুয়ালি পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছে।

শিক্ষকরা জানিয়েছেন, বৈশাখী ছুটির কারণে প্রথমে কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শাখাতেও এটি সম্প্রসারণ করা হবে। সাপ্তাহিক সূচি অনুযায়ী রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে আংশিক অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে গত ৮ এপ্রিল সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

পরদিন ৯ এপ্রিল শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল শিক্ষাব্যবস্থার প্রসারই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!